স্টাফ রিপোর্টার: বহু ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন এবং দীর্ঘ সংগ্রাম করেছেন। সেই আত্মত্যাগের মূল্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার চট্রগ্রাম স্টেশন রোডে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা এবং বিভাগীয় শ্রমিক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান সময়ে এসব মূল্যবোধ নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্নে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশা করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।
শিমুল বিশ্বাস বলেন, দেশের উন্নয়ন তখনই টেকসই হবে যখন সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
শিমুল বিশ্বাস তার বক্তব্যে চট্টগ্রামের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এর সৃতিচারন করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে করেন কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাঈদ আল নোমান তূর্য এমপি। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক স.ম. জামাল, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইদ্রীস মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা কমিটির সাধারণ মানুষ কুতুবউদ্দিন, রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, বিদ্যুৎ ইউনিয়নের নেতা আইয়ুব গাজী, পানি উন্নয়ন বোর্ড ইউনিয়ন নেতা কাজী আবচারুল হক, নোয়াখালী জেলা নেতা নিজাম উদ্দিন, রাঙামাটি জেলা কমিটির সভাপতি মমতাজ মিয়া প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
স্টাফ রিপোর্টার: ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক করার পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গ ...
বগুড়া অফিস: বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অ্যধাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান ...
সব মন্তব্য
No Comments