গত ২৪ ঘণ্টায় হামে ৭ জনের মৃত্যু

প্রকাশ : 19 Nov 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর তথ্য পাওয়া গেছে।


একই সময়ে দেশে নতুন করে ১,২৩৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৩,৪০৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫,৮৮১ জন।


এ পর্যন্ত হামে মোট ভর্তি রোগীর সংখ্যা ২,২৬,৪৬৯ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন মোট ২,১৭,৫৪০ জন রোগী।


মৃত্যুর দিক থেকে ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১,২৩১ জনের। আর নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। অর্থাৎ, এই সময়ের মধ্যে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৩৬ জনে।


সম্পর্কিত খবর

;