আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে (ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে) এই দুর্ঘটনা ঘটে। সোমবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে বাগপতের খেকরা থানা এলাকার বাসি ও বড়া গ্রামের মাঝে, বারাগাঁও টোল প্লাজার কাছে ৩৪ কিলোমিটার মাইলস্টোনের কাছে। রাজস্থানের বাগাদ ধাম (গোগামেড়ি) থেকে তীর্থযাত্রা শেষে বদাউনের দিকে ফিরছিলেন ৩২ জন যাত্রী। তাদের বহনকারী পিকআপ-ক্যান্টারটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
পুলিশ সুপার সূরজ রাই জানিয়েছেন, অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। আহত যাত্রী কুঁয়র পাল বলেন, হঠাৎ বিকট শব্দে গাড়িটি উল্টে যায় এবং চিৎকার শুরু হয়। চালকের দাবি, পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে পুলিশ প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
দুর্ঘটনার খবর পেয়ে ডায়াল ১১২-এর চারটি পুলিশ রেসপন্স ভেহিকেল, অ্যাম্বুলেন্স ও খেকরা থানার পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের খেকরা ও বাগপতের কমিউনিটি হেলথ সেন্টার এবং জেলা হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত ১৮ জনকে মিরাটের উচ্চতর মেডিকেল সেন্টারে রেফার করা হয়।
জেলা হাসপাতালের চিকিৎসকরা প্রথমে ৬ জনের মৃত্যু নিশ্চিত করেন। পরে মিরাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হলে মৃতের সংখ্যা ১২-এ দাঁড়ায় বলে জানিয়েছেন চিফ মেডিকেল অফিসার ডা. তিরথ লাল এবং এসএসপি সূরজ রাই। নিহতদের মধ্যে মুন্নি দেবী (৫৫), সুগাদপাল (৪০), সাধু (৬০), রমেশ্বর যাদব (৬০), প্রেম সিং (৪০) ও সাত বছরের শিশু জিতেন্দ্রর নাম জানা গেছে।
বাগপতের জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল ও পুলিশ সুপার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। পুলিশ নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং তথ্যের জন্য ৯৪৫৪৪১৭৩৮৩ নম্বরে যোগাযোগ করতে বলেছে।
জানা গেছে, নিহত ও আহত সকলেই বদাউনের একই গ্রামের বাসিন্দা। তারা প্রায় দুই দশক ধরে প্রতি বছর ভাদ্র মাসে রাজস্থানের হনুমানগড় জেলার বাগাদ ধামে জাহারবীর বাবা গোগা জির দর্শনে যান। এবারের ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ৫ তলা বহুতল ভবন ধসে পড়েছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে ৪০ থেকে ...
আন্তর্জাতিক ডেস্ক: মদ্যপানের পর আচমকাই অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। বান্দা বিধানসভা এলাকার বান্দা তহশিলের অন্তর্গত ঘুঘরা, নওরাজ, বরাজ, জালমপুর, পাতন, চ ...
সব মন্তব্য
No Comments