স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে রাজধানীর কদমতলী থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় কদমতলী থানার অন্তর্গত যুবলীগের সকল ইউনিট-ওয়ার্ড নেতাদের নিয়ে এই বিক্ষেঅভ প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, পরিবেশ সম্পাদক মো: হারিস মিয়া শেখ সাগর,উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমন, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু, উপ ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল হালিম,সহ সম্পাদক আইয়ুব আলী, যুবলীগ নেতা মিজানুর রহমান ও সোহাগ শাহরিয়াসহ মহানগর ও কদমতলী থানাধীন বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments