স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, সাম্প্রতিক সহিংসতার সঠিক তদন্ত এবং উদ্ভূত পরিস্থিতি যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করবে বলেই প্রত্যাশা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (১৪ অক্টোবর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাম্প্রতিক এক বিবৃতির প্রসঙ্গ তোলেন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেওয়া ওই বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, গত তিন মাসে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর খুনসহ ১৪১টি ‘অত্যাচারের’ ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি। ওই বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে এবং ঘটনাগুলোর সঠিক তদন্ত ও সমাধান দায়িত্বশীলতার সঙ্গে করবে বলেই ভারত আশা করে।
এদিকে একই ব্রিফিংয়ে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত আঞ্চলিক জোট ‘বিমসটেক’-এর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক প্রসঙ্গেও কথা বলেন মুখপাত্র। তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুপস্থিতি সত্ত্বেও ঢাকার প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের প্রতিনিধিত্ব করার বিষয়টিকে ইতিবাচক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই মূল্যায়ন করেছে নয়াদিল্লি। তার মতে, প্রতিনিধিদলের এই অংশগ্রহণ নিরাপত্তা বিষয়ে গঠনমূলক সহযোগিতার প্রতিফলন।
বৈঠক শেষে যৌথভাবে গৃহীত ‘দিল্লি ডিক্লারেশন’-এর কথা উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, বিমসটেকভুক্ত অঞ্চলজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা, সীমান্তপারে মাদক পাচার প্রতিরোধ এবং অর্থ পাচারবিরোধী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদার করতে সকল দেশ একমত হয়েছে। ঢাকার অংশগ্রহণ আঞ্চলিক এই নিরাপত্তা চুক্তিকে আরও বেগবান করবে বলে ভারত আশা করে।
স্টাফ রিপোর্টার: প্রায় চার বছর পর শেষ হলো ৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পি ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তা ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচন ...
সব মন্তব্য
No Comments