স্টাফ রিপোর্টার: প্রায় চার বছর পর শেষ হলো ৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিএসসি এই বিসিএসে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য যাচাই-বাছাই শেষে ১০৫ জন বাদ পড়েছেন। চূড়ান্তভাবে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬৬ জন, পুলিশ ক্যাডারে ৭১ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ৯ জন রয়েছেন।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী ৯ম গ্রেডে চাকরি শুরু করবেন।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল ৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া। পরের বছর মে মাসে প্রিলিমিনারি, ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত ও ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে ২০২৫ সালের ২৬ নভেম্বর পিএসসি চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর এই গেজেট প্রকাশিত হলো।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, সাম্প্রতিক সহিংসতার সঠিক তদন্ত এবং উদ্ভূত পরিস্থিতি যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করবে বলেই প্রত্যাশা করে নয়াদিল্লি। ভারত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পি ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তা ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচন ...
সব মন্তব্য
No Comments