ডেস্ক রিপোর্ট: আজ ১৭ মার্চ ২০২৫ সোমবার বিকাল ৫:৩০টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯৭৪ সালের ১৭ মার্চ, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনের সামনে রক্ষীবাহিনীর গুলিতে শহীদদের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন করা হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন কর্মসুচিতে উপস্থিত ছিলেন জাসদ উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী সহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন বক্তারা ১৭ মার্চের জাসদের শহীদ বিপ্লবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সেদিনও জাসদ জনগনের অধিকার ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক সংগ্রামের নীতি- কৌশল নির্ধারণ করেছে, আজ ২০২৫ সালেও জাসদ মবতান্ত্র, বুলডোজারতন্ত্র, জঙ্গীতন্ত্রের অবসানে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমুলক নির্বাচনের প্রশ্ন রাজনৈতিক ভূমিকা পালন করছে। বক্তারা মিথ্যামামলায় বন্দী জাসদ সভাপতি হাসানুল হক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর মুক্তি করেন।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments