ডেস্ক রিপোর্ট: নারী কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাই পর্বে হ্যাট্টিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ নারী দল ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ।
এই জয়ে ৩ খেলায় সবগুলোতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। একই চিত্র শ্রীলংকারও, তবে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা। রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বাংলাদেশ।
আগামীকাল বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। শ্রীলংকাকে হারাতেই হারাতে পারলেই চলতি বছরের জুলাইতে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ নারী দল। নিয়মনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দলই মূল পর্বে খেলার টিকিট পাবে।
স্বাগতিক ইংল্যান্ডের সাথে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ছয় দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বার্বাডোজ।
আজ কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি স্কটল্যান্ডের ব্যাটারা। ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয় স্কটিশরা। দলের মাত্র দুই ব্যাটার দুই অংকে পা দিতে পারেন। বাংলাদেশের সালমা খাতুন-সুরাইয়া আজমিন-নাহিদা আক্তার-সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট নেন। ১টি শিকার ছিলো রিতু মনির।
মাত্র ৭৮ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার শামিমা সুলতানা। খালি হাতে ফিরেন তিনি। এরপর ৭৮ রানের জুটি গড়ে ২৮ বল বাকী রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুরশিদা খাতুন ও ফারজানা হক।
মুরশিদা ৫৫ বলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। ৩৬ বলে অপরাজিত ২০ রান করেন ফারজানা। ম্যাচ সেরা হন মুরশিদা।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments