ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদীর) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক আজ ৬ জুন এক যুক্ত বিবৃতিতে গতকাল ৫ জুন বগুড়ার মোকামতলা ও শহরের হোটেলে গণতন্ত্র মঞ্চের রোডমার্চে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, গাড়ি ভাঙচুর এবং নেতা-কর্মীদের আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শাসক দলের সন্ত্রাসীদের দ্বারা বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধাদান-হামলার ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার ও তার দলীয় লোকজন গণবিক্ষোভের ভয়ে কম্পমান হয়ে এ ধরনের হীন সন্ত্রাসী হামলা চালাচ্ছে, যা সরকারের স্বৈারাচারী মনোভাবের বহিপ্রকাশ। নেতৃবৃন্দ শাসক দলের সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
অপর এক বিবৃতিতে বাম জোটের নেতৃবৃন্দ আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা হ্রাস করার সরকারের চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা-মনোনয়নপত্র জমা, বাছাই, প্রার্থী তালিকা প্রকাশ, ভোট গ্রহণ ও ফল ঘোষণাসহ গ্যাজেট প্রকাশ পর্যন্ত এই পুরো প্রক্রিয়া মিলেই ‘নির্বাচন’। ফলে এই পুরো সময়কালে নির্বাচনে অনিয়ম হলে প্রার্থীতা বাতিলসহ পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা কমিশনের যা বর্তমান আরপিওতেও রয়েছে। কিন্তু গাইবান্ধা নির্বাচনের পর অত্যন্ত দূরভিসন্ধিমূলকভাবে সরকার ও ভোট ডাকাতির সংসদে অনিয়ম হলে পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা কেড়ে নিয়ে শুধুমাত্র যে যে কেন্দ্রে অনিয়ম সেই কেন্দ্রের ভোট বাতিলের এবং ‘নির্বাচন’কে ‘পুলিং’ এর বিধান যুক্ত করে আরপিও সংশোধনের বিল সংসদে উত্থাপন করেছে।যা কমিশনের ক্ষমতা হ্রাস করবে।
নেতৃবৃন্দ বলেন, ভোটের ফল ঘোষণা এমনকি গেজেট প্রকাশের পরও তদন্তসাপেক্ষে অনিয়ম ধরা পড়লে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করার বিধান যুক্ত হওয়া উচিৎ।
ডেস্ক রিপোর্ট: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গ ...
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
সব মন্তব্য
No Comments