স্টাফ রিপোর্টার: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ছাত্র সমন্বয়করা আটক নয়', একথা ডিবি প্রধান বললেও তাদের কেন ছেড়ে দেয়া হচ্ছে না ? কেনো তাদেরকে অভিভাবকদের কাছে যেতে দেয়া হচ্ছে না? ডিবি কার্যালয় নিশ্চয়ই সরকারী বিশ্রামখানা ,অতিথিশালা বা খাবার হোটেল নয়। মঙ্গলবার ( ৩০ জুলাই ২০২৪ ) গুলশান কার্যালয় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রায় প্রায়ই ডিবি কার্যালয়ে রাজনৈতিক নেতাসহ অন্যান্যদেরকে ডেকে নিয়ে বা তুলে নিয়ে খাবার টেবিলে ছবি তুলে তা গণমাধ্যমে ছেড়ে দেয়া হয়। যদিও সর্বোচ্চ আদালত থেকে ডিবি প্রধানের এই অযাচিত কর্মকাণ্ডকে 'জাতির সাথে মশকরা' অবিহিত করা হয়েছে। জাতির সাথে তামাশা,মশকরা করার জন্য অবৈধ সরকার সরকারী এই সংস্থাকে দিয়ে তার রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারে অপব্যবহার করছে ।
বিএনপি মহাসচিব বলেন, অন্যান্য আন্দোলন বা সরকারের অগণতান্ত্রিক ,গণবিরোধী কাজের প্রতিবাদকারী রাজনৈতিক দলকে দমন করতে সরকার অন্যায় ভাবে এসব সংস্থাকে অপব্যবহার করছে এবং এর কর্তাব্যক্তিরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মত বক্তব্য দিচ্ছেন,আচরণ করছেন,যা কোনো বিবেচনায় সংবিধান ও আইন সম্মত নয়। আমি ডিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও দফতর ,সংস্থার কমকর্তা ,কর্মচারীদের প্রতি গণবিরোধী সরকারের নির্দেশে আইন বহির্ভূত কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। নজিরবিহীন এসব ঘটনা প্রমাণ করে আন্দোলনের শোচনীয পরিণতির ভয়ে ভীত সরকার প্রশাসন ও আইন
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
সব মন্তব্য
No Comments