ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ আইয়ান টি-২০ ১৬ দলীয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর গতকাল রবিবার দ্বিতীয় দিনের খেলায় আইয়ান কিংস ৮০ রানে ক্রিকেট ফ্যানস রাজঘাটকে পরাজিত করেছে। টসে হেরে আইয়ান কিংস প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ২০৬ রানের বিশাল পাহাড় গড়ে তোলে। পরে, ক্রিকেট ফ্যানস রাজঘাট ২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আইয়ান কিংস এর খেলোয়াড় মোঃ রনি। খেলায় উপস্থিত ছিলেন রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা অজয় নন্দী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, টুর্নামেন্টের উপদেষ্টা হাফিজুর রহমান মোল্যা, রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র প্রমুখ। আগামীকাল মঙ্গলবার ফুলতলা বাজার বণিক কলাণ সোসাইটি লায়ন্স আল আমিন কফি হাউসের মুখোমুখী হবে।
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জা নিয়েই সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ডারউইনে ৯ উইকেটের ঐতি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামী বছরই সম্ভবত পেশাদার ফুট ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রে ...
সব মন্তব্য
No Comments