প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে সাতক্ষীরায় হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে ১০০টি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সাড়ে চারশো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা বলেন, হারানো মোবাইল ফিরে পাবো এমন প্রত্যাশা ছিল না। তবে মোবাইল করে ডেকে এনে হারানো সেই মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থা বেড়ে যাচ্ছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ৪৫০ টি হারানো মোবাইল খুঁজে প্রকৃত মালিককে ফেরৎ দিয়েছি। এখনো যেসব মোবাইল হারানো সাধারণ ডায়েরী রয়েছে সেগুলো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এতে মোবাইল মালিকরা খুশি হয় ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments