ডেস্ক রিপোর্ট: ‘করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ, গণমাধ্যমকর্মীরাও এসময় অকুতোভয়ে কাজ করছেন’ বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডিভালপমেন্ট-এআইবিডি আয়োজিত ২-৩ জুন দু’দিনব্যাপী লিডারস ওয়েবসামিটে মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকালে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ পৃথিবীর একটি সর্বোচ্চ ঘনবসতির দেশ। এসত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে দেশে যেমন করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন তেমনি দেশের মানুষের খাদ্য ও কাজেরও কোনো সংকট হতে দেননি। শুধু তাই নয়, গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, বিশ্বের হাতেগোনা ধ্বণাত্মক জিডিপি প্রবৃদ্ধির ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।
করোনাকালে দেশের গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মানুষকে করোনা বিষয়ে ঠিক তথ্য দেয়া, স্বাস্থ্য সচেতনতাবার্তা প্রচার এবং গুজব রটনা প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে এবং সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন। শতশত গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুকেও বরণ করেছেন অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গণমাধ্যমকর্মীর জন্য বিশেষ সহায়তা চালু রেখেছেন।
এআইবিডি পরিচালক ফিলোমেনা নানাপ্রাগাসাম ( Philomena Gnanapragasam) এর সভাপতিত্বে মহামারির তথ্য প্রদানে গণমাধ্যমের ভূমিকা ( Media’s role in Dissemination of Information on the Pandemic) শীর্ষক আলোচনায় মালয়েশিয়ার কমিউনিকেশন্স এন্ড মাল্টিমিডিয়া মন্ত্রী দাতো সাইফুদ্দিন আব্দুল্লাহ ( Dato’ Saifuddin Abdullah), নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ ( Alhaji Lai Mohammed), ফিলিপাইনের তথ্যমন্ত্রী জোসে রুপার্টো মার্টিন আন্দানার ( Jose Ruperto Martin Andanar) এবং কম্বোডিয়ার তথ্য উপমন্ত্রী ড. সক প্রাসিথ ( Dr. Sok Prasith) বৈঠকে অংশ নেন।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments