প্রবাসী ডেস্ক: সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।
পরিবারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মাসুদ নিজের বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে মাসুদ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
ঘটনার তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু। মাসুদের মৃত্যুর খবরে তার পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। তবে মরদেহ দেশে ফেরানোর বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য জানা যায়নি। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন স্বজনেরা।
মাসুদ আল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মরিশাসের প্লেইন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দেশ ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
সব মন্তব্য
No Comments