স্টাফ রিপোর্টার: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, ২০ নভেম্বর ২০২৬ সকালে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আকভানের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সকাল ৮টার দিকে শুরু হয়ে বেলা ১১টা ২০ মিনিটের দিকে শেষ হয়। এটি গোপালপুরের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে এটি দক্ষিণ উপকূলীয় উড়িষ্যায় গভীর নিম্নচাপে পরিণত হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার, যা দমকা আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত উঠছিল। উড়িষ্যার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে ৩ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি নম্বর ২২ অনুযায়ী, আকভানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় এখনো গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, এই ধারায় আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না।
রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শনিবারও প্রায় সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে। মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক: পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ১১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ১৮ মিনিট।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করলেন না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় যে বিক্ষোভ ...
স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানছে না। এটি দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি শহীদ রাষ্ট্রপতি জ ...
সব মন্তব্য
No Comments