ডেস্ক রিপোর্ট: পিএসজিতে বছরের প্রথম ম্যাচ খেলেই মেসি ছুটলেন শৈশবে বেড়ে ওঠা বার্সেলোনায়। ক্লাব বার্সেলোনা থেকে বিদায়ের পরও বার্সেলোনা শহরটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি মেসির। এখনো সুযোগ পেলেই চলে আসেন বার্সেলোনায়। তবে এবার তার বার্সেলোনায় ফেরা আলোচনার জন্ম দিয়েছে। খবর বেরিয়েছে, এবার বার্সা কোচ জাভি হার্নান্দেজ আর সিনিয়র দুই সদস্য জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে গোপন বৈঠকে বসেছেন মেসি।
যদিও সতীর্থরা বললেছেন, ২৫ জানুয়ারি ক্লাবটির কোচ জাভির জন্মদিন। সেটা পালন করতেই মূলত মেসি ছুটে এসেছেন ফ্রান্স থেকে স্পেনে। স্থানীয় এক জাপানি খাবারের রেস্তোরাঁয় হয়েছে জাভির ৪২ বছরে পা দেওয়া উপলক্ষে ডাকা হয় এই গোপন বৈঠক। সেটা পালন করতেই স্পেনে ছুটে এসেছেন মেসি।
তবে, বৈঠকে কী আলোচনা হয়েছে? ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে কি-না, ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি-না, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেখান থেকে বেরিয়ে আসার পর মেসিকে এসব জিজ্ঞেসও করা হয়েছে। তবে পিএসজি তারকা তার কিছুরই উত্তর দেননি। – আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জা নিয়েই সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ডারউইনে ৯ উইকেটের ঐতি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামী বছরই সম্ভবত পেশাদার ফুট ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রে ...
সব মন্তব্য
No Comments