ডেস্ক রিপোর্ট: বিভিন্ন সংবাদমাধ্যমে এই মর্মে খবর প্রচারিত হয়েছে যে সোমবার ( ১২ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে সভা করেছে। সেই সভায় উপস্থিত সংগঠনসমূহের তালিকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর নাম দেখে আমরা বিস্মিত। উল্লেখ্য, এই সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রাহয়ান উদ্দিন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ এক যৌথ বিবৃতিতে বলেন, উক্ত সভায় ইসলামি ছাত্র শিবিরসহ অন্যান্য মৌলবাদী-সাম্প্রদায়িক ছাত্র সংগঠনগুলোর উপস্থিতি সারাদেশের গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে হতবাক করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের অবসান হয়েছে। এই অভ্যুত্থানে আমরা দুই সংগঠন সারাদেশে সর্বাত্মকভাবে অংশ নিয়েছি, আন্দোলন তরান্বিত করার চেষ্টা করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রসমাজের করণীয় প্রশ্নে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্যের নামে ছাত্র শিবিরসহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের সমন্বয়ে পরিচালিত কোনো প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত নই। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও মৌলবাদ বিরোধী সংগ্রাম আমরা সমান গুরুত্বের সাথেই দেখি। ফলে প্রচারিত এই খবরে আমরা ছাত্রসমাজকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাই এবং আগামীদিনে স্বৈরাচার-ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ও মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম সমানভাবে বেগবান করার জন্য আপামর ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহবান জানাই।
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পঞ্চাশ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ...
সব মন্তব্য
No Comments