স্টাফ রিপোটার: বিএনপির তিন অংঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির একই দিনে যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি পরিবর্তনের কথা জানান ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের শীর্ষনেতারা।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বিভাগ ও বগুড়া জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষোণা দেয়া হয় ২ জুন। তার দুদিন পর ৪ জুন যুবলীগ একই স্থানে একই সময় কর্মসূচির ডাক দিয়েছে।
সাংবাদিকদের এক জবাবে টুকু বলেন, জিয়ার সৈনিকেরা সংঘাত চায়না বিধায় নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুবলীগ আর তাদের কর্মসূচির পরিবর্তন না করে শুভ বুদ্ধির পরিচয় দিবে উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, আমরা আর কর্মসূচি পেছাবো না।
পূণঃনির্ধারিত তারিখ, সময় ও স্থান নিম্নরূপঃ
১৪ জুন বুধবার চট্টগ্রাম, ১৯ জুন সোমবার বগুড়া, ২৪ জুন শনিবার বরিশাল, ৯ জুলাই রবিবার সিলেট, ১৭ জুলাই সোমবার খুলনা, ২২ জুলাই শনিবার, ঢাকা।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments