স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়। কারণ, বিএনপি গণ নির্ভরশীল একটি রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।
তিনি বলেন, নেতাকর্মীদের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের শক্তি।
রবিবার বিকেলে নরসিংদির পলাশে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ১৯৯১ সালে আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদির পাঁচটি আসনেই আমরা বিজয়ী হয়েছিলাম। সেটি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়।
তিনি আরও বলেন, নরসিংদীর অতীত ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্যে মঈন খান উল্লেখ করেন, জিয়াউর রহমান-এর সময়ে আব্দুল মোমেন খান মন্ত্রী ছিলেন। সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা তাকে জয়ী করেছিলেন। তিনি আমাদের গর্ব।
তিনি বলেন, নরসিংদী একসময় রাজনৈতিক নেতৃত্ব ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিল। সেই অবস্থান পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন , নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, মঞ্জুর এলাহি এমপি প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments