স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে অক্টোবর মাসের জন্য এই নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, ঘোষিত এই নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এর আগে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ব্যয় বাড়ল প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ।
সেপ্টেম্বরের আগে আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। সরকারি দাম ১৫৮৫ টাকা নির্ধারণ করা হলেও গত মাসে বাজারে খুচরা পর্যায়ে অনেক স্থানেই ১৯০০ থেকে ২০০০ টাকার কাছাকাছি দরে বিক্রি হয়েছে বলে ভোক্তাদের অভিযোগ ছিল।
১২ কেজির পাশাপাশি অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ১৫ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই সমন্বয় করা হয়েছে। বেসরকারি এলপিজির পাশাপাশি সরকারি কোম্পানির সরবরাহকৃত সিলিন্ডারের দামও একই হারে বাড়বে।
এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দাম বাড়া-কমার ওপর ভিত্তি করে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। সৌদি সিপি অনুযায়ী অক্টোবর মাসে প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে এই সমন্বয় করতে হয়েছে। প্রতি মাসের শুরুতে এই দাম ঘোষণা করার নিয়ম থাকলেও এবার ৪ অক্টোবর এই ঘোষণা এলো।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে এলপিজি বিক্রি করতে হবে বলে বিইআরসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার অভিযান চলবে বলেও জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments