স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতির শর্ত লংঘন করে সম্প্রতি প্যালেস্টাইনের গাজা, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে জায়নবাদী ইসরাইলি বাহিনীর দ্বারা পরিচালিত নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ২১ মার্চ ২০২৫, শুক্রবার, সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। প্রতিবাদ মিছিলটি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়, মুক্তিভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে রাজধানীর মূল মূল সড়ক প্রদক্ষিণ করে।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন যথাক্রমে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এড. হাসান তারিক চৌধুরী। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম তার বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি লংঘন করে প্যালেস্টাইনের গাজায় ইসরাইলি বাহিনীর দ্বারা সংঘটিত এই গণহত্যা সাম্রাজ্যবাদের নগ্ন চেহারাকে আবারো উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে শতাব্দির এই নৃশংসতম হামলা সংঘটিত হয়েছে। যার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আরব সহযোগিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জনগণ চিরকালই প্যালস্টোইনের মুক্তি সংগ্রামের সাথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
সিপিবির সাধারণ সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যুদ্ধবিরতি লংঘন করে এই হামলার মধ্যে ইসরাইলি বাহিনী আবারো বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছেন না।
তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত ছিলো অত্যন্ত কড়া ভাড়ায় এই হামলার প্রতিবাদ করা। কিন্তু কার্যতঃ সেটি হয়েছে অত্যন্ত দায়সারা প্রকৃতির।
সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এড. হাসান তারিক চৌধুরী বলেন, আন্তর্জাতিক আদালত ইতোমধ্যেই প্যালেস্টাইনে ইসরাইলি বাহিনীর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডকে গণহত্যা বলে রায় দিয়েছে। ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার এখন বিশ্ব জনতার দাবি। সে দাবি বাস্তবায়ন করতে হবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঢাকাস্থ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের অখণ্ডতা বিরোধী সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্র ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামী ও নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্ত ...
স্টাফ রিপোর্টার: প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, ...
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয় ...
সব মন্তব্য
No Comments