স্টাফ রিপোটার: আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, দেশের বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, ছাত্র, পুলিশ ও সাধারণ মানুষ সহ সকল হত্যার নিন্দা জানিয়েছে যুবলীগ। শনিবার (১০ আগস্ট)ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কাইসুর রহমান সিদ্দিকী সোহাগ সাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
বিবৃতে নেতৃদ্বয় জানান, আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে রাজধানী ঢাকাসহ দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, ছাত্র, পুলিশ এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা এবং ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি ৩ নম্বর, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সহ-বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মানুষের বাসাবাড়ীতে রাতভর ডাকাতি-দূর্বৃত্তদের বর্বরোচিত হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা বর্বরোচিত এসব হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, দেশের কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে প্রকাশ্যে হামলা-অগ্নি সংযোগ, শ্রমিকদের আগুনে পুড়িয়ে হত্যা করে সকল মালামাল ও যন্ত্রপাতি লুটপাট করা হচ্ছে। যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে ও এহেন ন্যাক্কারজনক ঘটনাকে হার মানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে মানবতাবিরোধী দুর্বৃত্তরা দেশের বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নারকীয় অত্যাচার চালাচ্ছে। অসংখ্য মানুষ আজ আক্রান্ত ও বিপন্ন। হুমকি, হত্যা, নির্যাতন, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগসহ নানাবিধ অত্যাচারে দিশাহারা মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে যাচ্ছে। সকল অন্যায়ের তীব্র প্রতিবাদ জানান তারা। সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্বগ্রহণকারী কর্তৃপক্ষের কাছে দাবিও জানান। অপরাধীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের বিবেকবান জনগণের প্রতি আহ্বান জানান নেতৃদ্বয়।
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পঞ্চাশ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ...
সব মন্তব্য
No Comments