নাটোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে।এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করা হোক।তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার এদেশে নেই। প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি।
আজ বৃহস্পতিবার(৮ আগস্ট) নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার সরকার পতনকারী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন দুলু।
দুলু বলেন, নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রুপকার দাবী করা শেখ হাসিনা শুধু দেশকেই নয়, আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম-নিশানা-চিহ্নও নেই।
দুলু বলেন, শেখ হাসিনা বলতো, দুলুকে দমন করতে হবে। অথচ নাটোরের মানুষকে আমি শান্তি দিয়েছিলাম, উন্নয়ন দিয়েছিলাম। এটাকি আমার অপরাধ ছিল।
সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, সিংড়ার সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ সহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর নাটোর জেলা বিএনপির নেতা-কর্মীরা কানাইখালী চত্বরে বড় ধরনের সমাবেশ করেছেন। এত দিন চত্বরটি আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে ছিল। অনেক চেষ্টা করেও বিএনপির কর্মীরা এত দিন এই চত্বরে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেননি।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments