আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মালয় মেইল ও দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, মানচিত্রে হরমুজ প্রণালিকে NEW U.S. Territory হিসেবে চিহ্নিত করা হয়।
একই পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং কোনো আলোচনার সূচিও নির্ধারিত নেই। তিনি লেখেন, “নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি উন্মুক্ত এবং কার্যকর রয়েছে। সমস্ত জলমাইন অপসারণ বা ধ্বংস করা হয়েছে।” এর আগে তার দূত এবং জামাতা জ্যারেড কুশনার দাবি করেছিলেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খুব ইতিবাচক আলোচনা চলছে, তবে ট্রাম্প সেই দাবি নাকচ করে দেন।
উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। প্রণালির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান এই প্রণালি কার্যত বন্ধ করে দেয় বলে জানিয়েছে এএফপি।
এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। তবে ইরান বলছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দকৃত সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা হবে না। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে স্পষ্টভাবে জানিয়েছেন, সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রণালি খুলবে না।
এটি প্রথম নয়, ক্ষমতায় ফেরার পর ট্রাম্প একাধিকবার বিদেশি ভূখণ্ডকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করার ইঙ্গিত দিয়েছেন। এর আগে তিনি কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করা এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথাও বলেছিলেন। হরমুজ ইস্যুতে তার সর্বশেষ মানচিত্র পোস্টকে তেহরানের প্রতি নতুন করে চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী নিউজ জ ...
লুতুব আলি, কলকাতা: ব্রহ্মপুত্র ও বরাকের ফুঁসে ওঠা জলে ভয়াবহ অবস্থা আসামে। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, সুবনসিরি, জিয়া-ভরালি, কপিলি, মানস, পুঠিমারি এবং বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। রাজ্যের ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসন্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যাকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলে ঘোষণা দিয়েছেন, তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিবিসি, রয়টার্স ও সিএনএন-এর খবর অনুযা ...
সব মন্তব্য
No Comments