সিলেট অফিস: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসবাদ ও লুটপাটের অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান শুরু থেকেই বিভ্রান্তিকর। এর বাইরে বড় রাজনৈতিক দলগুলোর কিছু নেতার ভূমিকাও বেশ রহস্যজনক। তাদের কেউ কেউ একবার বলছেন আওয়ামীলীগ নিষিদ্ধ হোক তারা চাননা, আবার বলছেন, আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবেনা। তাদের কারও কারও কাছে এখনই ‘বার বার ফ্যাসিবাদ শব্দ শুনতে ভালো লাগেনা’। তিনি দূঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের হাতে থাকা থকথকে রক্তের দাগ এখনও শুকায়নি এবং তাদের একজন সাধারণ কর্মীর কণ্ঠেও ভুল স্বীকার বা ক্ষমা চেয়ে অনুতপ্ত হওয়ার কোন লক্ষণ নাই। ৬/৭ মাস যেতে না যেতে তাদের হাতে সবচেয়ে বেশী নির্যাতিত দলের নেতাদের এরকম দ্বিধান্বিত অবস্থান মে খুবই হতাশাজনক। বিলম্ব না করে জাতিসংঘ কর্তৃক খুন, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামীলীগের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছার জন্য জনাব মঞ্জু অন্তর্বর্তী সরকারসহ সকলের প্রতি আহ্বান জানান।
এবি পার্টি সিলেট মহানগর আয়োজিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে আজ এক ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য রাখেন। দলের মহানগর আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে বিকেল ৫ টায় নগরীর একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন এবি পার্টি সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরওয়ার উদ্দিন চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ. সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুততাবিস উন নুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা এর সেক্রেটারি সাকিব আহমদ মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আবু সাঈদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকছুদ হোসেন, এবি পার্টির মহানগর সদস্যসচিব রেজাউল করিম শোয়েব, জেলা সদস্যসচিব অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েস, যুবনেতা এম তানজিল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এবারের রমজানে প্রমাণ হয়েছে সরকার যদি প্রশ্রয় না দেয় তাহলে দ্রব্যমূল্য যারা বাড়ায় তারা জনগণের পকেট কাটতে পারেনা। সরকার আরো আন্তরিক ও সিরিয়াস হলে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রনে রাখা সম্ভব। দেশের বাইরে থেকে আওয়ামীলীগের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করে তিনি বলেন, দূর্ভাগ্যজনকভাবে ভারত সরকার এসব উস্কানিতে অন্যতম সহযোগি হিসেবে ভূমিকা পালন করছে। গত তিনটি ভূঁয়া ও ডামি নির্বাচনে ভারত সরকার ছিল আওয়ামীলীগের প্রধান পৃষ্ঠপোষক। তখন তারা আমাদের জনগণের ভোটাধিকার নিয়ে কোন প্রশ্ন তোলেনি বরং বলেছে এটা নাকি আমাদের আভ্যন্তরীণ বিষয়। এখন তারা বলছে বাংলাদেশে এবার তারা একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। তাদের সাথে কণ্ঠ মিলিয়ে কয়েকটি দেশের রাষ্ট্রদূতও বলছে আওয়ামীলীগ অংশ না নিলে নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। আকারে ইঙ্গিতে আমাদের সেনাপ্রধানও একই কথা বলছেন। জনাব মঞ্জু বলেন, আওয়ামীলীগ অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারবে, তবে তার আগে তারা যাদেরকে নৃশংসভাবে খুন করেছে সেই হাজার হাজার সন্তানহারা মায়েদের কোলে তাদের সন্তানদের ফিরিয়ে দিতে হবে। যাদেরকে পৈশাচিক নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়েছে তাদের চোখ, হাত, পা ফেরৎ দিতে হবে। আমাদের লুট করা লক্ষ লক্ষ কোটি টাকা ফেরৎ আনতে হবে। তিনি আওয়ামীলীগের রাজনৈতিক অধিকার নির্ধারণের জন্য প্রয়োজনে গণভোট দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইফতার মাহফিলে গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন ব্যব্যবসায়ী নেতা আব্দুল গফুর বিপ্লব, শ্রমিক নেতা মজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ কামাল আহমদ আম্বিয়া, শ্রমিক নেতা মেহেদী হাসান সোহেল, এবি পার্টির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জু, যুক্তরাজ্য কমিটির নেতা আব্দুল মুমিত ঝুরু, হবিগঞ্জ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন, সুনামগঞ্জ জেলা সমন্বয়ক জসিম উদ্দিন, মহানগর যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, শরিফুজ্জামান চৌধুরী, যুগ্ম সদস্যসচিব আহমদ খলিল তাপাদার, জেলা যুগ্ম সদস্যসচিব জাহাঙ্গীর আলম প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জুলাইয়ের আন্দোলন ঘিরে করা আশরাফুল হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় তিন ...
স্টাফ রিপোর্টার: সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং দেশের অন্যতম প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ...
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের উপস্থিতিতে এক পীরের আস্তানায় উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও কুপিয়ে পীর শামীমকে হত্যা, দরবার শরীফ ভাংচুর এবং শাহবাগ থানার সামনে ট্রান্স জেন্ডার ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারব, কথা বলতে পারব, ততদিন সংসদে থ ...
সব মন্তব্য
No Comments