ডেস্ক রিপোর্ট: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ-
বাণী
“বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূন্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন মহামানব গৌতম বুদ্ধ। বৈশাখ মাসের এই পূর্ণিমাতেই মহামানব বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলেই ঐদিনটি বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ পূর্ণিমাতেই তাঁর জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। অহমের মাত্রাকে অতিক্রম করে তিনি অসীম জ্ঞান লাভ করেন। আমি আজ এই শুভ দিনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে জানাচ্ছি শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সাথে সাথে আমি বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মহামানবদের বাণী কালের সীমা অতিক্রম করে বিভ্রান্ত মানুষকে সত্যের পথ দেখায়, কল্যাণের পথে যেতে প্রেরণা যোগায়। শোক, সংকট ও ভ্রান্তির আবর্তকে অতিক্রম করে সত্য ও মানব অধিকারের পথে মানুষকে আহবান করে। মহামানব বুদ্ধ ছিলেন অহিংস, ন্যায় ও সাম্যনীতির এক চিরকালীন কন্ঠস্বর। তাঁর অনুশাসনও ছিল আত্মজয় ও আত্মপ্রতিষ্ঠার পক্ষে। তাঁর সমবেদনা আলোকিত শিক্ষার প্রতিফলন।
তিনি বুদ্ধত্ব লাভ করে মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণী রুপেই জানতেন এবং সব প্রাণসত্তার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। মানুষ নিজের অভ্যন্তরীণ শান্তি ও আলোর পথপ্রাপ্ত হয় মহামতি বুদ্ধের জ্ঞানের বাণীতে। তিনি প্রচলিত জাতিভেদ প্রথা বিলুপ্ত করেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিকট সাম্য ও মুক্তির বাণী তুলে ধরে জগতে এক নুতন ধর্মাদর্শ প্রতিষ্ঠা করেন। মানুষের মর্যাদা চিহ্নিত হবে কর্মে এবং যোগ্যতায়; জন্ম বা বংশ মর্যাদা দিয়ে নয়। ধর্ম প্রচারের প্রথম থেকেই তিনি এভাবে মানুষের মূল্যবোধকে জাগ্রত করার প্রচেষ্টায় নিবেদিত হন।
বাংলাদেশের নাগরিকরা সাম্প্রদায়িক সম্প্রীতির বোধ লালন করেন আবহমানকাল থেকে। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করে। সহাবস্থান ও সম্প্রীতি এ জাতির এক সুমহান ঐতিহ্য। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অভিন্ন জাতি। আমরা সবাই বাংলাদেশী। ধর্মীয় সহ্ষ্ণিুতা এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।
আমি বুদ্ধ পূর্ণিমার সকল আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করছি।”
স্টাফ রিপোর্টার: প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, ...
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয় ...
চট্টগ্রাম অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিভাগীয় সমাবেশ করেছে এগারো দলীয় ঐক্য। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দ ...
স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্য ...
সব মন্তব্য
No Comments