মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাজেদুর রহমান মিঠু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল।
বুধবার (১৬ নভেম্বর) দুর্গাপুর পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১১টি কেন্দ্রে আওয়ামী লীগের সাজেদুর রহমান মিঠু (নৌকা প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল (জগ প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৬৯৪ ভোট। মোবাইল ফোন প্রতীকে ২৮২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোশারফ হোসেন। চতুর্থ হয়েছেন বিএনপি নেতা জিয়াউল হক রতন। তার প্রাপ্ত ভোট ১১৮। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চাইতে ৪ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়েছেন মিঠু।
এই নির্বাচনে মোট ভোটার ছিলো ২১ হাজার ৮০৬। ভোট কাস্ট হয়েছে ১২ হাজার ৬৪৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন সন্ধ্যায় উপজেলা পরিষদের মিনি হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, সহকারি রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments