স্টাফ রিপোটার: আওয়ামী লীগের সামনে দুইটা পথ রয়েছে, একটা হলো পতন আরেকটা পলায়ন এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা আওয়ামী লীগের পতনে সহযোগিতা করবো কিন্তু পলায়নে সহযোগিতা নয়।
শুক্রবার (২ জুন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রায়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া তিন তিন বার ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কখনোই তিনি ভোট চুরি করে ক্ষমতায় আসেননি। কিন্তু আওয়ামী লীগ ভোট চুরি করে গত ১৪ টি বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে।
তিনি বলেন, এই অনির্বাচিত সরকার শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়া বানিয়েছে। সরকার ভালোভাবেই জানে জনগণের ভোটে এরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।
দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম সভাপতির বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনতেই আমদের এ আন্দোলন। ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই স্বৈরশাসকের পতন নিশ্চিত করতে হবে। এজন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।
এতে আরো অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, কাজী সেকান্দার আলী, লিটন মাহমুদসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments