ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ ১১ এপ্রিল ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে সেগুনবাগিচাস্থ বাসদ কার্যালয়ের সাইনবোর্ড অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্বারা ভাংচুর ও খুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ১০ এপ্রিল দিবাগত রাতে আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত ৮/৪-এ সেগুনবাগিচাস্থ ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত বাসদ কার্যালয় ও ভ্যানগার্ড কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করলে ভবনে অবস্থিত বাসদের কর্মীরা উপর থেকে ডাকাডাকি করলে দুর্বৃত্তরা ভ্যানগার্ড কার্যালয় লেখা সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায় এবং বাসদের সাইনবোর্ডটি খোলার চেষ্টা করলেও সেটা নিতে পারেনি।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল তারিখ রাতেও একবার দুর্বৃত্তরা সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে। ঐদিনও বাসদের কর্মীরা দেখে ফেলায় ঐ দিন তা নিতে পারেনি।
বাম জোট নেতৃবৃন্দ বাসদ অফিসের সাইনবোর্ড ভাংচুর ও খুলে নেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে বাসদ অফিসসহ সকল রাজনৈতিক দলের কার্যালয়ের নিরাপত্তা বিধানে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments