ডেস্ক রিপোর্ট: প্রায় চার মাস পর ৬ মে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৫ মে) মে লন্ডন থেকে দুই পুত্রবধূসহ রওয়ানা দিবেন । সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের টিম। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এতথ্য জানিয়েছে।
বিএনপি প্রেস উইং জানায়, সোমবার (৫ মে) রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাষ্ট্রে হিথ্রাে বিমান বন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪ট ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে রওয়ানা দাবেন বিএনপির চেয়ারপারসন। মঙ্গলবার (৬মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দেশে ফিরবেন।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, শারিরীক দিয়ে বেগম জিয়া অনেক ভালো আছেন। শরিরের বেশ উন্নতি হয়েছে।
এরই মধ্যে ঢাকায় তাকে বরণ করার জন্য জিয়া পরিবার ও বিএনপি সব ধরণের প্রস্তুতি নিচ্ছেন। ধোয়ামোছার কাজ চলছে গুলশানের বাসা ফিরোজায়। মসক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিং সম্পন্ন করা হয়েছে। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান প্যাট্রল গাড়িটি। লাগানো হয়েছে বুরেটপ্রুফ গ্লাস।
বেগম জিয়া দেশে ফেরার পর নেতাকর্মীরা সড়কের দুইপাশে দাঁড়িয়ে নেত্রীকে অভ্যর্ত্থনা জানাবেন। ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরসহ সকল সহযোগী ও গনসংগঠন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
বিমানবন্দর থেকে বাসার পথে পথে বেগম জিয়ার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিয়েছেন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।
এদিকে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। ঢাকায় ফিরে উঠবেন ধানমন্ডির পৈত্রিক বাসায়। জিয়া পরিবারের সদস্য হিসেবে ইতিমধ্যে তার নিরাপত্তার জন্য পুলিশের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন তিনি।
চতলি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য এয়া এম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন বিএনপি চেয়ারপারসন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments