আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি প্রকাশ হলো। রোববার (৩০ আগস্ট) তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে তিনি ছবিগুলো প্রকাশ করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক থাকা মাদুরোর পোস্টে দুটি ছবি দেখা যায়, যেখানে তিনি ধূসর ট্র্যাকস্যুট ও সাদা স্নিকার্স পরে হাসিমুখে ভিক্টরি সাইন দেখাচ্ছেন। আটকের পর থেকে তার ওজন অনেক কমেছে বলে মনে হচ্ছে।
ছবির ক্যাপশনে মাদুরো স্প্যানিশ ভাষায় লেখেন, “আমি এই ছবিগুলো আমার সকল নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং আমাদের ভালোবাসেন এমন ভালো মানুষদের জন্য ছোট একটি উপহার হিসেবে পাঠাচ্ছি।” তিনি আরও বলেন, “আমরা শক্ত ও শান্ত আছি এবং আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পূর্ণ। ঈশ্বর আমাদের সাথে আছেন। ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে”।
খবর অনুযায়ী, ছবিগুলো রোববার প্রকাশ করা হলেও ছবির মেটাডাটা অনুযায়ী এগুলো তোলা হয়েছিল ২৫ জুন। এর এক দিন আগে উত্তর ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবিগুলো আসল কি না এবং অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে কি না, তা জানতে বার্তা সংস্থা এএফপি আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর ছবিগুলো প্রকাশ করা হয়। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমসও একই তথ্য নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা জ্বালানি চুক্তির পরপরই মাদুরো সামাজিক মাধ্যমে ফিরে এসেছেন।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারির শুরুতে নজিরবিহীন এক সামরিক অভিযান চালিয়ে কারাকাসের নিজ বাসভবন থেকে আটক করা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স তাদের অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তাদের বিরুদ্ধে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা চলছে, যদিও তারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বিচার শুরু হবে ২০২৭ সালের ১ জুন। কারাগারে থাকলেও মাসে প্রায় ৩০০ মিনিট পরিবার ও আইনজীবীদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন মাদুরো।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হামলার পর রিয়াদের মূল বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ...
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি স্বাধীন তদন্ত মিশন জানিয়েছে, ইরানে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বৃহস্পতিব ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের সামনে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় ...
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে ন ...
সব মন্তব্য
No Comments