ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সরাইল রিজিয়ন সদর দপ্তর উত্তর-পূর্ব রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহীদুল ইসলাম, কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার মোঃ মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ। প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়ন সীমান্তবর্তী এ জেলায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কী, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের ২৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৩০ টাকার এসব মাদক দ্রব্য জব্দ করে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments