গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

প্রকাশ : 28 Nov 2026
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

স্টাফ রিপোর্টার: সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। এতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন নতুন রোগী।


শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনা বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, সিলেট বিভাগে দুইজন রয়েছেন।


চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৭৪ হাজার ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৪৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।


প্রসঙ্গত, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত খবর

;