ডেস্ক রিপোর্টঃ ক্ষমতালিপ্সু উচ্চাভিলাসী সামরিক অফিসারদের দ্বারা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লংঘন, বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যাসহ হত্যা-ক্যূ ষড়যন্ত্রের রাজনীতি এবং উপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অবসানের লক্ষ্যে সংপঠিত ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থানের স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামীকাল ৭ নভেম্বর সোমবার দেশব্যাপি সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে।
সিপাহী জনতার অভ্যূত্থান দিবস উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেন, ক্ষমতালিপ্সু উচ্চাভিলাসী সামরিক অফিসারদের দ্বারা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লংঘন, বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যাসহ হত্যা-ক্যূ ষড়যন্ত্রের রাজনীতি এবং উপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অবসানের লক্ষ্যে সংগঠিত ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থানের চেতনা ও মহান শহীদ বিপ্লবী কর্নেল আবু তাহের বীরউত্তমের শিক্ষাকে ধারণ করে জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো অবসান করে সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যেতে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে।
আগামীকাল ৭ নভেম্বর কর্মসূচি
শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থান স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আগামীকাল ৭ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক, মহান দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনাসভার কর্মসুচি গ্রহণ করেছে। দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাসদের সকল জেলা-উপজেলা কমিটিকে কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস পালন করার জন্য আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments