স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর লালমাটিয়া ও ধানমন্ডি ২৭ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তারা সম্ভবত লালমাটিয়ার একটি রেস্টুরেন্টে বসেছিলেন। সেখান থেকে তাদের ঘেরাও করে আটক করা হয়।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাদের জিজ্ঞাসাবাদ ও মারধর করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে একটা একটা লীগ ধর বলে স্লোগান দেওয়া হচ্ছিল। ছাত্রদল নেতাকর্মীরা তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান। জবাবে শাখাওয়াত বলেন, আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।
ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের তাকে থাপ্পড় দিতে দেখা যায়। ছাত্রদল নেতাকর্মীরা তাকে কান ধরতে বলেন। তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আরেকটি ভিডিওতে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনকে মারধর করতে দেখা গেছে। ওই ভিডিওতে তাকে পুলিশের ভ্যানে তোলার পরও মারধর করতে দেখা যায়। এ সময় উপস্থিত কয়েকজনকে মারধর না করার জন্য বলতে শোনা যায়।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন। এ সময় ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদও সেখানে ছিলেন। শাখাওয়াত মুনকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে। তিনি বলেন, তারা সম্ভবত একটি রেস্টুরেন্টে বসেছিলেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, শাখাওয়াত মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে। দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, শাখাওয়াত মুনসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় মোট চারজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সংলাপে ৫৫টি রাজনৈতিক দলকে আম ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে ৫৫টি রাজনৈতিক দলকে।মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিন ...
সব মন্তব্য
No Comments