স্টাফ রিপোর্টার: উত্তরের জনপদ পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে নদী অববাহিকা, খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে তা ম্লান হয়ে পড়ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের দাপট ছিল। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই চলাচল করতে দেখা গেছে। কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ, তবু শীতের আমেজ কমছে না।
বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ নিয়ে টানা তিন দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হচ্ছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, সেদিন সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। বুধবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। দিনের বেলা রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেশি থাকছে। ফলে দিনের বেলা কিছুটা গরম অনুভূত হলেও রাত ও ভোরে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত তিন দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হচ্ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাতের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও বিকেলের পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে শীতের অনুভূতি বেশি হয়। সকালে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না।
পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোরে ও সকালে বেশি ঠান্ডা লাগে। আজ সকালে কুয়াশা না থাকলেও বাতাসের কারণে শীত থেকে রেহাই মিলছে না।
দিনমজুর খয়বর বলেন, সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হতে হয়। কয়েক দিন ধরে সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আজ কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসে কাজ করতে কিছুটা কষ্ট হচ্ছে। বেলা বাড়লে রোদের তাপে অবশ্য কিছুটা স্বস্তি পাওয়া যায়।
দিনমজুর সালাম বলেন, সকালে কাজে বের হলে ঠান্ডা বেশি লাগে। ঠান্ডা বাতাসের কারণে সকালে কাজ করতে কিছুটা কষ্ট হচ্ছে। বেলা বাড়লে অবশ্য ঠান্ডা কমে যায়। আরেকজন স্থানীয় বাসিন্দা সজিমুদ্দিন বলেন, রাতে ও ভোরে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরে শীত বাড়ছে। সামনে তাপমাত্রা আরও কমলে শীতের প্রকোপ বাড়তে পারে।
রাজবাড়ী থেকে পাথর কিনতে পঞ্চগড়ে এসেছেন মোতালেব হোসেন। তিনি গত তিন দিন ধরে পঞ্চগড়ে অবস্থান করছেন। তিনি বলেন, এখানে শীতের প্রকোপ এতটা বেশি হবে, তা ধারণা ছিল না। পাথর কিনতে এসে অন্য রকম এক অনুভূতি হলো।
স্টাফ রিপোর্টার: নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আসা ...
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১০ মাসে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু ...
স্টাফ রিপোর্টার: পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের ঘোষণার পরও আজ ঢাকার তিন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস ...
সব মন্তব্য
No Comments