স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ সর্বমোট ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ খ্রি. ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জন নেতাকর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন অপরাধে জড়িত।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১৩৯ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন ও গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে।
অভিযানকালে ১টি রিভলভার, ১টি চাপাতি, ৪টি ককটেল, ৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১টি সেলাই রেঞ্জ, ৭টি মোবাইলফোন, ৩২ হাজার ৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্ ...
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জন নেতাকর্মী রয়েছেন। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জনসহ সর্বমোট ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই ...
সব মন্তব্য
No Comments