খুলনা অফিস: খুলনায় পঞ্চবীতি ক্লাব দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ ছয় নেতার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরীর যুগ্ম আহবায়ক নাঈম হাওলাদার বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ও জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
নাঈম হাওলাদারের মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, স্ধারণ সম্পাদক এস কে রাশেদ, যুবঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলাম।
শেখ সাকিব আহমেদের মামলায় এস কে রাশেদ, যুবঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনিসহ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরন নামে দুআ ব্যক্তিকে আসামী করা হয়েছে।
জানাগেছে, খুলনা মহানগরীর শান্তিধোম মোড়ে গণর্পর্ত অধিদপ্তরের সরকারী ভবনে পঞ্চবীতি নামে একটি ক্লাব ছিল। গত ২৫ জানুয়ারি ভবনটি দখল করে গণঅধিকার পরিষদের কার্য্যালয় স্থাপন করা হয়।
১৮ মার্চ সন্ধ্যায় ভবনটির দখল উচ্ছেদের ঘোষণঅ দিয়ে ফেসবুকে বার্তা ছড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা। রাত ৯টায় ভবন উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments