সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুজিবুর রহমান (৪৫) নামে একজনকে ধান ক্ষেতে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা,এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান গোয়াসপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে, তিনি ৫ কন্যা সন্তানের পিতা।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরোধ চলে চলছিলো। শুক্রবার সকালে মুজিবুর রহমানের সাথে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি হলে তাকে একা পেয়ে ৫/৬ জন ধান ক্ষেতে ফেলে পিটিয়ে হত্যা করে
খবর পেয়ে পরিবারের অন্য সদস্যারা এগিয়ে গেলে তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা,এতে আরও ৪ জন আহত হন। এসময় ঘটনাস্থল থেকে মুজিবুর রহমানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম শ্রাবণ বলেন,ঘটনাটি জানার পর তাৎক্ষণিক সেখানে পরিদর্শন করে পুলিশ,এখনও পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলেই ব্যাবস্থা নেয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments