স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে দেশে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে।
আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পতন হয়েছে,বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যেন আর কোন স্বৈরাচারের আর্বিভাব না হয়, তার জন্য বিএনপির নেতাকর্মীসহ সকলকে সতর্ক থাকতে হবে।
রবিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর হোপ স্কুলের সামনে থেকে পল্লবীর ৩ ও ৫ নং ওয়ার্ডে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে আয়োজিত পাঁচ টি পথসভায় তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস চাঁদাবাজ দখল নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স উল্লেখ করে আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুট করা চলবে না। কোন ব্যবসায়ী কোন চাঁদাবাজকে চাঁদা দিবে না। যদি কেউ চাঁদা চায় তাকে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তুলে দিবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ আজ ভালো থাকুক। শান্তিতে থাকুক। মানুষের শান্তিই আমাদের কাম্য।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার,ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের যে চাওয়া একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা এটাই আমাদের মূল লক্ষ্য।
পথ সভায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পঞ্চাশ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ...
সব মন্তব্য
No Comments