ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গুলশান বাসভবন ফিরোজা থেকে রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। খবর আমাদের সময়. কম
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. এ জেড এম জাহিদ হোসেন ফিরোজার বাসভবনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন।
জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালে যাওয়ার সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।
দলীয় চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার খবর পেয়ে তার বাসভবন ফিরোজায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ২ দিন পর আবার গুলশানের বাসায় ফিরে আসেন।
খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
সব মন্তব্য
No Comments