রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল ও তার স্ত্রী কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তাদের এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন প্রধানশিক্ষক মন্দিরা রানী পালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে তার সফলতা ও শিক্ষক দম্পতির সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সুদাম পাল ও মন্দিরা রানী পাল দেশবাসীর কাছে তাদের চিকিৎসা সফল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।
জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন। বিয়ের পরপরই মন্দিরা রানী পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হিসেবে গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।
সূত্রমতে, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন শিক্ষক সুদাম পাল। প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিলে অভিজ্ঞ চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এরপর তিনি বিভিন্নস্থানে কিডনির ডোনার খোঁজা শুরু হয়। কোথাও ডোনার না পাওয়ার একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার জন্য সম্মত হন স্ত্রী মন্দিরা রানী পাল। এ জন্য আদালত, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সব প্রক্রিয়া শেষে রবিবার সকাল আটটার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন শিক্ষক দম্পতি। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল তিনটায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসা সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে।
স্বামীর সুস্থতার জন্য স্ত্রীর এমন আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনায় শিক্ষক দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়ে সুস্থভাবে দেশে ফেরার জন্য সুদাম পাল ও তার স্ত্রী মন্দিরা রানী পালের জন্য প্রার্থনা করে সামাজিকযোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন নেটিজেনরা।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের উজিরপুরে চুরির অপবাদে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে খুঁটির সাথে বেধে রাখেন স্থানীয়রা। খাবার না দিয়ে রাতভর আটকে রাখায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। ব ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে তিন অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এসআই আরিফুর রহমার,এসআই সাদেকুল,এসআই নাহিদ হ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুত ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা) রোগ। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই রোগ ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই উপসর্গ নিয়ে রোগীরা দৌলত ...
সব মন্তব্য
No Comments