ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৩০ জুলাই ২০২৪ রাতে এক বিবৃতিতে গতকাল সন্ধ্যায় ১৪ দল নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ১৪ দলের সভায় চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জাসদ কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি যখন উঠেছিল তখনই নিষিদ্ধ করা হলে ২০১৩, ২০১৪, ২০১৫ এর সন্ত্রাসবাদী ধ্বংসাত্মক সহিংসতার তান্ডব দেখার পর ২০২৪ সালে জুলাই মাসে সরকারী চাকুরিতে কোটা আন্দোলনের মুখোশে জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবির এবং তাদের রাজনৈতিক পার্টনারদের সুপকল্পিত সুসংগঠিত সন্ত্রাসবাদী ধ্বংসাত্মক সহিংসতা, নাশকতা দেখতে হতো না। জাসদ কেন্দ্রীয় কমিটি ১৪ দলের সিদ্ধান্তের আলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে নিষিদ্ধ করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। জাসদ একই সাথে সন্ত্রাসবাদী জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী হিসাবে চিন্থিত করে তাদের তালিকাও প্রকাশ করার দাবি জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments