বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ
স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। শনিবার সকাল ৬টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় বলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় জানানো হয়েছে।
সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পর্যায়ক্রমে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বর্তমান পর্যায়ে এটি কোথায়, কতটা শক্তিশালী হবে এবং বাংলাদেশের উপকূলে এর সরাসরি প্রভাব পড়বে কি না, সে বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি। পরবর্তী সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে মাছ ধরতে না যেতে বলা হয়েছে।
এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার, সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাসেও প্রায় একই অবস্থা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ফেরদৌস আহমদ, (আন্তালিয়া) তুরস্ক থেকে: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে জলবায়ু অভিযোজনের নামে বিপুল অর্থায়ন পাচ্ছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা, দু ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আজ বিশ্ব ডায়াবেটিস দিব ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। এ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে মিলে সুস্থ ও সুন্দর দেশ গড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশট ...
সব মন্তব্য
No Comments