ডেস্ক রিপোর্ট: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। এ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে। প্রতিপাদ্যের সঙ্গে সঙ্গতি রেখে এখনই সচেতন হওয়া, ঝুঁকি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি বলেন, আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করা যায় বলে তিনি উল্লেখ করেন। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিয়মিত পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাকে তিনি সুস্থ থাকার মূল উপায় হিসেবে তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, নগরায়নের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। বসে থাকার অভ্যাস, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত ওজন এবং মানসিক চাপ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে তিনি সতর্ক করেন।
তিনি ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
ফেরদৌস আহমদ, (আন্তালিয়া) তুরস্ক থেকে: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে জলবায়ু অভিযোজনের নামে বিপুল অর্থায়ন পাচ্ছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা, দু ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। শনিবার সকাল ৬টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় বলে আবহাওয়া অধি ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আজ বিশ্ব ডায়াবেটিস দিব ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশট ...
সব মন্তব্য
No Comments