বিনোদন ডেস্ক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।
ঈদের আগের দিন
সন্ধ্যা ০৭:৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘একভাগ কোরবানী’। অভিনয় করেছেন রওনক হাসান, শাহাদাত হোসেন, নাজনীন চুমকি, তানজিম আজিম প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রজাপতির ডানায়’। রচনা ও পরিচালনা করেছেন তানভীর তন্ময়। অভিনয়ে প্রান্ত দস্তিদার, তিসিতা তিস্তা, আজিজুল হাকীম, ফারজানা চুমকি প্রমুখ।
ঈদের দিন
সকাল ১০:১৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘নীল চক্র’। রচনা নাজিম উদ দৌলা, পরিচালনা মিঠু খান। অভিনয়ে আরেফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ।
দুপুর ০২:৩০ মিনিটে দেখা যাবে ইমরাউল রাফাত পরিচালিত টেলিফিল্ম ‘ওয়ারিশ’। অভিনয়ে তওসিফ, সাফা কবির, ইয়াশ রোহান, প্রিয়ন্তি উর্বি।
বিকেল ০৪:৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘তোমাদের গল্প ২’। পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে জোভান, তটিনী, মনিরা মিঠু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমুখ।
সন্ধ্যা ০৬:১০ মিনিটে দেখা যাবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ অবলম্বনে আফজাল হোসেন নির্মিত ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
রাত ০৭:৫০ মিনিটে প্রচার হবে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে নাটক ‘ভালোবেসেছিলাম’। পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর, আবুল হায়াত প্রমুখ।
রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘তার চোখের মায়ায়’। রচনা ও পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে তওসিফ, আইশা খান প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন
সকাল ১০:১৫ মিনিটে সিনেমা ‘প্রিন্স’। পরিচালনা আবু হায়াত মাহমুদ, অভিনয়ে শাকিব খান, তাসনিয়া ফারিন প্রমুখ।
দুপুর ০২:৩০ মিনিটে তৌকির আহমেদের গল্পে আরিফ খান পরিচালিত টেলিফিল্ম ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। অভিনয়ে ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, তৌকির আহমেদ, জাকিয়া বারী মম, দীপা খন্দকার, রওনক হাসান প্রমুখ।
সন্ধ্যা ০৬:১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
রাত ০৭:৫০ মিনিটে নাটক ‘নামে নামে প্রেমে টানে’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সাইরা আক্তার জাহান, পাভেল, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।
রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘অপরাজিতা’। পরিচালনা মীর আরমান হোসেন। অভিনয়ে খায়রুল বাশার, কেয়া পায়েল প্রমুখ।
ঈদের তৃতীয় দিন
সকাল ১০:১৫ মিনিটে চলচ্চিত্র ‘সাবা’। রচনা ও পরিচালনা মাকসুদ হোসেন। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, সুমন পাটোয়ারী, অশোক বেপারী প্রমুখ।
দুপুর ০২:৩০ মিনিটে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। পরিচালনা ইমরোজ শাওন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তটিনী সহ অনেকে।
বিকেল ০৪:৩০ মিনিটে টেলিফিল্ম ‘দ্য অভিযান’। পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল, রেহান, দিঘি, ডা. এজাজ।
সন্ধ্যা ০৬:১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
সন্ধ্যা ০৭:২৫ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’।
রাত ০৭:৫০ মিনিটে নাটক ‘চমকের শহর’। রচনা ও পরিচালনা মেহেদী রনি। অভিনয়ে মোশাররফ করিম, হিমি প্রমুখ।
রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘লাভ গেম’। পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী প্রমুখ।
ঈদের চতুর্থ দিন
সকাল ১০:১৫ মিনিটে আলোক হাসান পরিচালিত চলচ্চিত্র ‘টগর’। অভিনয়ে আদর আজাদ, পূজা চেরী, রোজি সিদ্দিকী প্রমুখ।
দুপুর ০২:৩০ মিনিটে টেলিফিল্ম ‘দুটি মন’। পরিচালনা রাসেল আজম। অভিনয়ে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
বিকেল ০৪:৩০ মিনিটে সাগর জাহান পরিচালিত টেলিফিল্ম ‘পল্টু বিল্টুর বিয়ে’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল সহ অনেকে।
সন্ধ্যা ০৬:১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
সন্ধ্যা ০৭:২৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’।
রাত ০৭:৫০ মিনিটে নাটক ‘নোটবুক’। রচনা ও পরিচালনা সাজ্জাদ হোসাইন বাপ্পী। অভিনয়ে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার প্রমুখ।
রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘মীমাংসা’। রচনা ও পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি প্রমুখ।
ঈদের পঞ্চম দিন
সকাল ১০:১৫ মিনিটে চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। পরিচালনা পিপলু আর খান। অভিনয়ে জয়া আহসান, মহসিনা প্রমুখ।
দুপুর ০২:৩০ মিনিটে টেলিফিল্ম ‘বকুল ফুল’। রচনা ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ইয়াশ রোহান, সুনেরাহ বিনতে কামাল।
বিকেল ০৪:৩০ মিনিটে টেলিফিল্ম ‘অপবাদ’। পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয়, শশী, আব্দুল্লাহ রানা, মিলি বাশার।
সন্ধ্যা ০৬:১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
সন্ধ্যা ০৭:২৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’।
রাত ০৭:৫০ মিনিটে নাটক ‘ট্রিপ টু সিডনি’। রচনা ও পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী প্রমুখ।
রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘দালাল’। রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
ঈদের ষষ্ঠ দিন
সকাল ১০:১৫ মিনিটে চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। রচনা ও পরিচালনা লিসা গাজী। অভিনয়ে ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়।
দুপুর ০২:৩০ মিনিটে টেলিফিল্ম ‘যত্নে থেকো’। পরিচালনা মোহন আহমেদ। অভিনয়ে ইয়াশ রোহান, কেয়া পায়েল প্রমুখ।
বিকেল ০৪:৩০ মিনিটে টেলিফিল্ম ‘হৃদয়ের ক্যানভাস’। পরিচালনা সম্রাট জাহাঙ্গীর। অভিনয়ে জোভান, আইশা খান প্রমুখ।
সন্ধ্যা ০৬:১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
রাত ০৭:৫০ মিনিটে নাটক ‘ম্যাচমেকার’। রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা, আব্দুল্লাহ রানা প্রমুখ।
রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘অবাক ভালোবাসা’। রচনা ও পরিচালনা হাসিব হোসাইন রাখি। অভিনয়ে ফারহান, সাফা কবির প্রমুখ।
ঈদের সপ্তম দিন
সকাল ১০:১৫ মিনিটে চলচ্চিত্র ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, কুসুম শিকদার, অরুণা বিশ্বাস প্রমুখ।
দুপুর ০২:৩০ মিনিটে টেলিফিল্ম ‘ছোট ছেলে’। পরিচালনা আনিসুর রহমান রাজিব। অভিনয়ে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
বিকেল ০৪:৩০ মিনিটে টেলিফিল্ম ‘অমর প্রেম’। পরিচালনা জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে পার্থ শেখ, তটিনী প্রমুখ।
সন্ধ্যা ০৬:১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
রাত ০৭:৫০ মিনিটে নাটক ‘মিতব্যয়ী’। রচনা ও পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, শিরিন আলম প্রমুখ।
রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘মোরা জামাই শ্বশুর’। পরিচালনা রুলিন রহমান। অভিনয়ে মোশাররফ করিম, তাসনোভা তিশা।
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
সব মন্তব্য
No Comments