স্টাফ রিপোটার: “নারীমুক্তি অর্থ মানবমুক্তি। নারী মুক্তি আন্দোলনকে জোরদার করতে হলে তৃণমূল পর্যায় নারীদেরকে চেতন ও সংগঠিত করতে হবে। এ কাজটি কঠিন তবে অসম্ভব নয়। নারী মুক্তি সংসদকে এই কঠিন কাজটিকে বেগবান করতে হবে। নারী মুক্তি সংসদ কেবল মাত্র শহুরের শিক্ষিত মধ্যবিত্ত নারীদের মধ্যে কাজ করলেই হবে না। সমাজের সর্বস্তরের শোষিত নির্যাতিত নারীদেরকে সুসংগঠিত করতে হবে। সমাজের অর্ধেকেরও বেশি নারী কিন্তু এই নারীরা সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের কোন ভূমিকা রাখতে পারে না। কারণ আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক ও পুঁজিতান্ত্রিক। দুই তন্ত্রই নারীকে অবধমিত করে রাখে। তাই নারীকে সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা পালন করতে হলো নারীকে আরো যোগ্য হয়ে উঠতে হবে। এই কাজে নারী ও পুরুষকে হাতে হাত রেখে এগিয়ে নিতে হবে।”
আজ ২৬ মে শুক্রবার, বিকাল ৪টায় নারী মুক্তি সংসদের উদ্যোগে ৮০তে জনতার মেনন উদযাপন উপলক্ষ্যে ‘নারী আন্দোলন ও রাশেদ খান মেনন” শীর্ষক এক আলোচনা সভা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক জননেতা শিরীন আখতার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী খুশী কবির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, বিশিষ্ট শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী বিশিষ্ট শিক্ষাবিদ মনিকা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি উপস্থিত থেকে তার অনুভুতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী এড. জোবায়েদা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি সিকদার। অনুষ্ঠান শুরুতে মনিকা মন্ডল কর্তৃক গণসঙ্গীত পরিবেশন করেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments