ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা আজ এক বিবৃতিতে বলেন, “কয়েকদিন আগে ৫টি কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি স্প্রেডশিট জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের দলের কাছে পৌঁছে দেয়া হয়। আমরা গত ১৩ মার্চ, ২০২৫ তারিখে ঐকমত্য কমিশনে পাঠানো চিঠির মাধ্যমে আমরা প্রস্তুতির জন্য খানিকটা বাড়তি সময় চেয়ে নেই।
ইতোমধ্যে আমরা কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট ও স্প্রেডশিট আমাদের সাধ্যমতো খুঁটিয়ে পর্যালোচনা করার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে, স্প্রেডশিটে যেভাবে টিকচিহ্নের মাধ্যমে মতামত চাওয়া হয়েছে, সেভাবে মতামত দিয়ে ঐকমত্যে পৌঁছানোর পদ্ধতিটি যথাযথ নয়। বিষয়গুলো জটিল এবং বেশিরভাগ বিষয়ই ব্যাখ্যার দাবি রাখে। খুব অল্প কয়েকটি পয়েন্টে এরূপ এককথায় উত্তর দেয়া যায়। আমরা কমিশনকে জানিয়েছি যে, আমাদের বক্তব্যটা আমরা মূলতঃ লিখিত আকারেই রাখব। আমাদের কিছু বিষয়ে স্পষ্ট হওয়ারও ব্যাপার আছে, সেগুলো তাদের সাথে বসার সুযোগ ঘটলে তখন আলোচনা সম্ভব বলে আমরা মনে করি।
আমরা আমাদের বক্তব্য খুব দ্রুতই ঐকমত্য কমিশনে জমা দেব। তবে আমরা মনে করি, গুরুত্বপূর্ণ এ বিষয়গুলোতে আলোচনার মাধ্যমেই ঐকমত্য হওয়া প্রয়োজন।”
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments