ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৫ আগস্ট ২০২৪ এক বিবৃতিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগকে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে স্বৈরাচারের পতন ও জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে আন্দোলনকারী সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি, আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগণের বিজয় যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সেজন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে। এবং পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখাতে হবে।
বিবৃতিতে সারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে জনগণের জান-মাল রক্ষায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হয়েছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments