রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত ও বরিশাল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ বাইসাইকেল বিতরণ করে। ২৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও রিপন কুমার সাহা উপজেলার ৮ ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ ( চৌকিদার ও দফাদার) সদস্যের কাছে এ বাইসাইকেল হস্তান্তর করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। উপজেলা ও থানা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা প্রত্যন্ত গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে। মূলত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গতি আনতে ও নাগরিকদের সেবা প্রদান সহজতর করতে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে গ্রাম পুলিশ সদস্যরা বাইসাইকেল পেয়ে খুশি হলেও এর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments